০২ অক্টোবর ২০১৮, ১৮:২৬

রাবির সমাজকর্ম বিভাগের সভাপতি ড. এমাজউদ্দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ কর্ম বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এমাজ উদ্দিন। মঙ্গলবার দুপুরে সদ্য বিদায়ী সভাপতি ড.সাদেকুল আরেফিন মাতিনের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জানা যায়, ড. এমাজউদ্দিন আহমেদ রাবির সমাজ কর্ম বিভাগ থেকে ১৯৯১ সালে অনার্স, ৯২ সালে মাস্টার্স পাশ করে ১৯৯৮ সালে নিজ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৬ সালে আইবিএস থেকে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।
এছাড়া তিনি উচ্চমানের গবেষণার জন্য অনেক কৃতিত্ব অর্জন করেন।

দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম, বিভাগের অধ্যাপক ড. আশরাফুজ্জামান, ড. রবিউল করিম, ড. আফরিনা মামুন প্রমুখ।