০১ অক্টোবর ২০১৮, ২০:৪০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাবি শিক্ষকের

অধ্যাপক ড. অসিত রায়  © ফাইল ফটো

গত ১৭ আগস্ট দ্যা ডেইলি ক্যাম্পাস.কমে প্রকাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাল সনদে শিক্ষকতা! শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়।

১২ সেপ্টেম্বর নিজের স্বাক্ষরিত প্রতিবাদটি দ্যা ডেইলি ক্যাম্পাস.কমের সম্পাদক বরাবর পাঠানো হয়।

এতে মূল বক্তব্য হিসেবে তিনি দাবি করেন, ‘প্রকাশিত এ সংবাদটি অসত্য ও ভিত্তিহীন। এতে আমার ব্যাপক মানহানী হয়েছে।’

প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটিতে অসত্য ও ভিত্তিহীন বলে কোনো তথ্য নেই। নেই প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য।  সিন্ডিকেট সভা ও অভিযোগকারী শিক্ষক অধ্যাপক ড. কৃষ্ণপদ মণ্ডলের অভিযোগ থেকে সংবাদের তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবাদলিপি