২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫

ইবিতে রাজবাড়ী জেলা কল্যাণ সমিতির কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত রাজবাড়ি জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক মনোনিত হয়েছেন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া বলে জানা গেছে।

কমিটির অন্যান্য পদে মনোনীত হয়েছেন সহ-সভাপতি আব্দুল হাই, আসিফ খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নাজির হোসাইন, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, সহকারি সাংগঠনিক সম্পাদক সাগর বিশ্বাস, কোষাধ্যক্ষ নাঈম হোসেন, সহকারি কোষাধ্যক্ষ ইসরাইল হোসেন, দপ্তর সম্পাদক হৃদয় পাল, সহকারি দপ্তর সম্পাদক ইমদাদুল হক ইমু, প্রচার সম্পাদক মেহরব মুন্না, সহকারি প্রচার সম্পাদক মোঃ লাভলু, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম।

এছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে চাঁদনী খাতুন, সহকারি সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ডলিন আক্তার রিয়া, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম খান, মহিলা হল বিষয়ক সম্পাদক পদে মনিরা খাতুন, সহকারি মহিলা হল বিষয়ক সম্পাদক (১) পদে তাসলিম তিসা, সহকারি মহিলা হল বিষয়ক সম্পাদক (২) পদে রুবাইয়া তাসনিম রিন্তি, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পদে আবু সাঈদ, সহকারি অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পদে সুব্রত সাহা, ভ্রমন বিষয় সম্পাদক পদে জহির আহমেদ, সহকারি ভ্রমন বিষয় সম্পাদক পদে আলীফ হোসেন, তথ্য প্রযুক্তি ও মিডিয়া বিষয়ক সম্পাদক পদে হাসানুজ্জামান, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক পদে রবিউল ইসলাম এবং সহকারি শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক পদে তাসিন মাহমুদ পিয়াস মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।