শাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি আনন্দ শোভাযাত্রা হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় শাবিপ্রবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন রনি, সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার রোহিঙ্গা ইস্যুতে তাঁর অনুকরণীয়, দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্যে ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানান।