প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল
রোহিঙ্গা ইস্যুতে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্টান্ডিং লিডারশিপ সম্মাননা এবং তার ৭২ তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশবিদ্যালয়ে আনন্দ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিশবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করা হয়। আনন্দ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পূর্বে স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন শুক্রবার। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।