২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৪

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুবি ছাত্রলীগের অানন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন, রোহিঙ্গা ইস্যুতে বিচক্ষণ নেতৃত্ব, আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ড প্রাপ্তি এবং স্পেশাল রিকগনিশন ফর অাউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননা অর্জন উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে এসে শেষ হয়। শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে আনন্দ মিছিলে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন  শুক্রবার। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।