২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:২২

চবির খাগড়াছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) খাগড়াছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। শনিবার একটি আনন্দ ভ্রমনে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

শনিবার  বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট  থেকে যাত্রা শুরু করে বান্দরবানের মেঘালয়, নীলাচল এলাকা ঘুরে অানন্দ ভ্রমনটি শেষ হয় মধ্যরাতে। বিপুল উৎসাহ, উদ্দীপনা, ও বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে  আনন্দ ভ্রমনের সমাপ্তি হয় ।

অ্যাসোসিয়েশনের সভাপতি  ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক  ফোরকানের নেতৃত্বে প্রায় ১৫ ঘন্টার এই আনন্দ ভ্রমণে  চট্টগ্রাম বিশ্ববাদ্যালয়ে অধ্যায়নরত পার্বত্য খাগড়াছড়ি অঞ্চলের প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠনের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন শামসুল আলম। গীতা থেকে পাঠ করেন ভাবনা এবং বাইবেল থেকে পাঠ করেন তুতুল চাকমা। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যা দুপুর ১টা পর্যন্ত চলে। পরে বান্দরবানের মেঘলায়ে  মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এরপর অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসাইনের নেতৃত্বে শুরু হয় মেঘালয় ও নীলাচল ঘুরে দেখা এবং খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টায় সাধারণ সম্পাদক ফোরকানের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা ও র‍্যাফেল ড্র। এরপর সকলের সম্মিলিত ভোটে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেয়া হয়।

সমাপনি বক্তব্যে সভাপতি ইমরান হোসাইন বলেন, দুর্গম পাহাড়ী অঞ্চলের ছাত্রছাত্রীদের অনেক কষ্ট করে পড়াশুনা করতে হয়। এই অঞ্চলের শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা ও শিক্ষক সংকটের কারণে উচ্চ শিক্ষার সুযোগ  থেকে বঞ্চিত হচ্ছে। এই সংগঠনের মাধ্যমে সম্মিলিত ভাবে সকল শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখা সম্ভব হবে।