২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৬

রাবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট রবিউল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. রবিউল ইসলাম। বিদায়ী প্রভোস্ট প্রফেসর ড. আনিসুর রহমান রোববার আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফীন মাতিনসহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ড. রবিউল ইসলাম ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তিনি দুর্যোগ ও ব্যবস্থাপনায় Asian Institute of Technology থেকে ২০১০ এ এমএসসি সম্পন্ন করেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ম্যাকুয়ায়ি ইউনিভার্সিটি থেকে PHD সম্পন্ন করেন।