২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮

মহাসড়কে জেব্রা ক্রসিং নির্মাণ কুবি ছাত্রলীগের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেব্রা ক্রসিং নির্মাণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বেলতলী বিশ্বরোডে এ জেব্রা ক্রসিং নির্মাণ করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মহাসড়ক সংলগ্ন গেইটে লাগানো ব্যানার, ফেস্টুন, এবং পোস্টার পরিষ্কার করে তারা।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সহ শাখার কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।