১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০

রাবিতে শহীদ রিমুকে স্মরণ

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি জোবায়ের চৌধুরী রিমুর ২৫ তম শাহাদৎ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্র মৈত্রীর উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। পরে রিমুর নিহত হওয়ার স্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন নেতাকর্মীরা। সেখানে রিমুর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করেন তারা।

রাজশাহী মহানগর ছাত্র মৈত্রীর সভাপতি এস এম জুয়েল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট রাইহানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে মহানগর ওয়ার্কাস পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে শিবির ও ছাত্রমৈত্রী সংঘর্ষে নিহত হন তিনি।