রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে দেড় শতাধিক পার্কিংয়ের স্থান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারীদের ব্যবহত গাড়ী ও বাহনের পার্কিং সুবিধার জন্য দেড় শতাধিক পাকিং স্পেস নির্মাণ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এরই মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে ৪৫ টি স্পেস এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে রবীন্দ্র ভবনের সামনে ১৮ টি, জুবেরী অতিথি ভবনের সামনে ১৫ টি ও প্রথম বিজ্ঞান ভবনের পিছনে ১৬ টিসহ এই ৪৫ টি নির্মাণে পার্কিং স্পেস নির্মাণে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হচ্ছে প্রায় ১৫ লক্ষ টাকা।
বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইউসুফ আলী জানান, ‘পাকিং সুবিধা না থাকায় গাড়ি এলো মেলো করে রাখা হতো। তাই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য বর্ধন প্রকল্পের আওতায় পাকিং সুবিধার জন্য কিছু স্পেস নির্মাণ করা হচ্ছে। সামনে আরও ১০০ থেকে ১৫০ টি পার্কিং স্পেস নির্মাণ করার চিন্তা রয়েছে।