১৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪০

যশোর বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’ ক্যাম্প

দেশ সেরা তরুণ সংগঠকদের খুঁজে বের করতে সারাদেশের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড -২০১৮’ এর সক্রিয়করণ ক্যাম্প । 

‘ইয়াং বাংলা’র অধীনে নিযুক্ত ক্যাম্পাস অ্যাম্বাসেডর এইচ এম সালমান জয় এবং সাদিয়া আফরিন অনি ক্যাম্পাস ‘একটিভেশন বুথ’ এর আয়োজন করেন। সাথে ছিলেন- ইয়াং বাংলার টিম মেম্বার সাজ্জাদুল হোসাইন, রাফসান জনি রাফি, সাইদুর রহমান, মাহফুজুর রহমান , মৃন্ময় কুমার শীল, মেহেদী হাসান, এহসানুল বারী সরন, আনিসুর রহমান প্রমুখ।

১৫ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে চলে এর রেজিস্ট্রেশন কার্যক্রম।  এসময় শিক্ষার্থীদের মধ্যে ইয়াং বাংলার প্রচারপত্র, পরিচিতি, এ্যাওয়ার্ডের লোগো ইত্যাদি বিতরন করা হয়। এক ঝাঁক তরুন সংগঠক সরকারি এই সম্মাননা পাওয়ার জন্য আবেদন ফরম পুরণ করেন।

শত তরুনের জয় বাংলার গল্প শোনার  মধ্য দিয়ে সম্পন্ন হয় ইয়াং বাংলার জয় বাংলা এ্যাওয়ার্ডের যবিপ্রবি পর্ব ।

এই এ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://youngbangla.org/2018/08/20/joy-bangla-youth-award-2018/ ওয়েবসাইটে ।