কুবিতে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীন বরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর আয়োজনে নবীন বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ১০৫ নং কক্ষে এ নবীন বরণ ও প্রবীণদের বিদায় দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, একই বিভাগের প্রভাষক এন. এম. ইশতিয়াক চৌধুরী, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।
এছাড়াও চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি প্রণব নন্দী, সাধারণ সম্পাদক আবুল মোকাররমসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ বলেন, ‘আজকের নবীনরাই এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। এ সংগঠনের সদস্যরাই একদিন জ্ঞান-বিজ্ঞান ও চাকরির বাজারে নিজেদের মেধার স্বাক্ষর রেখে এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরবে।