ঢাবিতে এবার সিঙ্গাড়ার সাথে দড়ি!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে খাদ্যের সাথে দড়ি পাওয়ার পর এবার সিঙ্গাড়ার সাথে দড়ি পাওয়া গেল। রোববার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চার তলার ক্যান্টিনে এ ঘটনা ঘটে। ক্যান্টিনটি মূলত মেয়েদের কমনরুমে। ওখানে নাস্তা পাওয়া যায়।
এদিকে সিঙ্গাড়ার সাথে দড়ি পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শিক্ষার্থীদের অনেকে। এ ধরণের ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আকাশ নীল নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘চলছে কুকিং এক্সপেরিমেন্ট: বিজয় একাত্তর হলের ক্যান্টিনে শাক ঘন্টের মধ্যে পাটের দড়িকে মশলা হিসেবে ব্যবহার করার পর এবার কলাভবনের চার তলার ক্যান্টিনের শিঙ্গাড়ার মধ্যে অাবারো ব্যবহার করা হলো পাটের দড়িকে। জানিনা এবার কিসের মধ্যে পাওয়া যাবে এই নব্য অাবিষ্কৃত মসলাটিকে’।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের খাদ্যের সাথে দড়ি পাওয়ার ঘটনায় ক্যান্টিন ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করে হল প্রশাসন।