০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৩

কুবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন

সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন। সেই সাথে বঙ্গবন্ধু  হলের আবাসিক শিক্ষক পদে দুইজন ও সহকারী প্রক্টর পদে এক জনকে নিয়োগ দেওয়া হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র নন্দীর মেয়াদ শেষ হওয়ায় ঐ পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন কে নিয়োগ দেয়া হয়েছে। আবাসিক শিক্ষক পার্থ চক্রবর্তী ও সিদ্দিকুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় সে পদে ‍নিয়োগ দেয়া হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আশিষ চন্দ্র দাস ও আইন বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিককে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান হাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমানকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

এছাড়াও সবগুলো পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।