বর্ষপূর্তিতে শাবিপ্রবিকে নিয়ে উপাচার্যের ভাবনার মূল্যায়ন
দেশের উত্তর-পূর্বাঞ্চলের উচ্চ শিক্ষা বিস্তারে সর্বোচ্চ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। দেশ সেরা ও দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিতে দশম উপাচার্য হিসেবে গত বছরের ২১ আগস্ট অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যোগদান করেন। যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পূনরুদ্ধার ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তিনি গ্রহণ করেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা ইতিমধ্যে আংশিক দৃশ্যমান হয়েছে।
গত সোমবার বিকেল চারটায় উপাচার্য সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন পৃষ্ঠার লিখিত বিবরণীতে বিগত বছরে নিজের কার্যক্রম ও আগামীর পরিকল্পা তুলে ধরেছেন, যা সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার বহি:প্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য ৪ বছর খুবই কম সময়। সবকিছু গুছিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের কাজটি শুরু করতেই অনেক সময় চলে যায়। শাবিপ্রবিকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় আসীন করার ব্রত নিয়েই আমি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছি। বিগত এক বছরে দৃশ্যমান তেমন কোন কাজ করতে পারিনি সত্য, কিন্তু শাবিপ্রবিকে কেন্দ্র করে আমি যে ভিশন দাঁড় করিয়েছি তা বাস্তাবায়নের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
তিনি আরও বলেন, সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের অংশ চা বাগানে কর্মরত পিছিয়ে পড়া শ্রমিকদের সন্তান-সন্তুতির জন্য এদেশে প্রথম বারের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোটা ব্যবস্থার চালু করা হয়েছে। এতে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
সেশনজট শূণ্য করার লক্ষ্যে চলতি সেমিস্টার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সমন্বিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৫ দিনের মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে এবং রেজাল্ট প্রসেসিং সফটওয়ারকে আরও আপডেট করা হয়েছে। ফলে দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করা যাবে। ইতিমধ্যে সেশনজট হ্রাস পেয়েছে। এছাড়া আগামী ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে নন-মেজর কোর্সগুলো স্ব স্ব বিভাগের অধিনে থাকবে। প্রতি সেমিস্টারে প্রতি শিক্ষকের জন্য কোর্স বাবদ প্রায় এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে বার্ষিক বাজেট ৩০% বাড়ানো হয়েছে। বিগত বছরের বরাদ্দকৃত ২০০ কোটি টাকা ছাড়করণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং নতুন ৯৫০ কোটি টাকার প্রজেক্ট প্রপোজাল মঞ্জুরী কমিশনে জমা দেয়া হয়েছে। ফলে কয়েকটি শিক্ষা ভবন, ছেলে ও মেয়েদের আবাসিক হল, শিক্ষক-কর্মকর্তা- কর্মচারিদের জন্য আবাসিক ভবন নির্ম।ন করা সম্ভব হবে।
সকল প্রকার নিয়োগ, পদোন্নতি, আপগ্রেডেশনের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা হয়েছে। ফলে বিগত একবছরে একটি অডিটেও আপত্তি উত্থাপিত হয়নি। স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাবিপ্রবি ১ম/২য় পজিশনে থাকবে বলে উপাচার্যের আশাবাদ।
সাম্প্রতিক ড. জাফর ইকবালের উপর দুর্ববৃত্তের হামলার পর থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং নিরাপত্তা বৃদ্ধির দাবি জানায়। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি করার লক্ষ্যে প্রায় ৬ কি.মি. দীর্ঘ সীমানা প্রাচীর নিমার্ণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। ই-টেন্ডারের মাধ্যমে প্রায় ৫০৫ কোটি ১২ লাখ টাকার কাজ কয়েকদিনের মধ্যে শুরু হবে। এছাড়াও পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসিটিভি লাগানো হয়েছে।
র্যাগিং এর ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বলবৎ করা হয়েছে এবং গত বছর কয়েকজন ছাত্রকে কঠোর শাস্তি দেয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের যেকোন ধরনের সমস্যা সমাধানে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে একজন করে এডাভাইজার নিয়োগ দেয়া হয়েছে। যৌন হয়রানি বন্ধের লক্ষ্যে “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধের জন্য আচরণ বিধি ২০১০” পরীমার্জিত এবং কমিটি পুন:গঠন ও হালনাগাদ করা হয়েছে।
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সুবিধার কথা চিন্তা করে প্রভিডেন্ট ফান্ড এর সুদ পুরাতন হাওে পরিশোধের জন্যে ৭০ লক্ষ টাকা ভর্তুকি প্রদান, ‘গ্রæপ-বীমা’ ভর্তুকি প্রদান, টেলিফোন ভাতা আড়াইগুণ বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষকদের জন্য আইকিউএসি এর কার্যক্রম সম্পন্ন করা, গবেষণা ভাতা তিনগুণ বৃদ্ধি করা, সেমিনার/কনফারেন্সের জন্য অ্যালাউন্স চালু, উচ্চতর শিক্ষার স্বার্থে টেস্ট ভাতা চালু করা হয়েছে।
প্রত্যেকটি বিভাগে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বেবি কেয়ার সেন্টার চালু ও মান সম্মত খাবার নিশ্চিতের লক্ষ্যে ক্যাফেটেরিয়া আধুনিকায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনগত বিষয় দেখবালের জন্য আইন বিশেষজ্ঞ নিয়োগ করা হচ্ছে।
পরিবহন সমস্যা নিরসনে শিক্ষার্থীদের জন্য নতুন বাস কেনা হয়েছে। শিক্ষকদের জন্য আরও এয়াকন্ডিশন বাস কেনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে যাতায়াতের জন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পৃথক শাটল বাস চালু করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস চালু নিশ্চিত করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে “আইসিটি গ্লোবাল এওয়ার্ড ২০১৭” সাম্প্রতিক সময়ে শাবিপ্রবির অন্যতম শ্রেষ্ঠ অর্জন। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গবেষণা খাতে বাজেট পূর্বের তুলনায় আরও বৃদ্ধি করা হয়েছে।
কোন প্রকার ফিরিস্তি দেয়া আমার অভিপ্রায় নয় উল্লেখ করে উপাচার্য বলেন, এ আলোচনা হচ্ছে উন্নয়ন ও উৎকর্ষ অর্জনে শাবিপ্রবিকে নিয়ে আমার যে ভাবনা, তার কিছু অংশ মাত্র। ভালো কাজ করা দুরুহ ব্যাপার। তবে আমি আশাবাদি, সংশ্লিষ্ট সকল মহলের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতায় ইনশাল্লাহ শাবিপ্রবি আগামী বছর গুলোতে নতুন উচ্চতায় উন্নীত হবে।