০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২০

রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রথম দিনে আবেদন ২৫ হাজার

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন শুরুর প্রথম দিনেই ২৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা। মঙ্গলবার দুপুরে তিনি এতথ্য জানান।

এর আগে গতকাল সোমবার দুপুর ১২ টা থেকে এই আবেদন শুরু হয়। চলবে ১২ সেপ্টেম্বর বুধবার রাত ১২ টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ অক্টোবর।

ভর্তি পরীক্ষায় যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd/undergraduate) এ পাওয়া যাবে।