০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৯
লম্বা ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে আজ
ঈদুল আযহা ও জন্মাষ্টমীর লম্বা ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে আজ। ইতোমধ্যে গতকাল সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শেষ হয়েছে। শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি এবং রোববার জন্মাষ্টমীর ছুটি থাকায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।