২৮ আগস্ট ২০১৮, ১৯:৩৪

বুধবার থেকে শুরু চবির ক্লাস পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক  © সংগৃহীত

পবিত্র ঈদুল আযহার দশদিন বন্ধের পর বুধবার (২৯ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস ও পূর্ব নির্ধারিত পরীক্ষা সমূহ। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও চলাচল করবে পূর্বের সময়সূচী অনুযায়ী। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন, ঈদুল আযহার ছুটি শেষে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার থেকে।

এদিকে ছুটি শেষ হওয়ায় আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছেন ঈদের ছুটিতে বাড়ি যাওয়া শিক্ষার্থীরা। ফলে প্রাণসঞ্চার হচ্ছে নিষ্প্রাণ ক্যাম্পাসের। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শিক্ষার্থীদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে।