২৬ আগস্ট ২০১৮, ১৭:৩৪

ঈদুল আযহার ছুটি শেষে ইবি খুলছে কাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।  © টিডিসি ফটো

জাতীয় শোকদিবস ও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষ্যে ১৪ দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলছে আগামীকাল সোমবার। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার জানান, সোমবার (২৭ আগষ্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে এবং প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ওইদিন সকাল ১১টায় আবাসিক হল সমূহ খুলে দেওয়া হবে। এছাড়া ২৮ আগস্ট হতে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতিতে চলবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী গত ১৪ আগস্ট হতে ২৭ আগস্ট পর্যন্ত ক্লাসসমূহ এবং গত ১৫ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ আগস্ট দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।