২৫ আগস্ট ২০১৮, ১৭:৪৭
বেইজিং ওয়ার্কশপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
চীনের বেইজিং-এ বিশ্বব্যাংক আয়োজিত ‘আন্তর্জাতিক শিক্ষা উন্নয়ন ওয়ার্কশপ’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ঢাকা ত্যাগ করেছেন। শনিবার দুপুরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স যোগে তিনি ঢাকা ত্যাগ করেন।
আগামী ২৬ থেকে ৩১শে আগস্ট ২০১৮ পর্যন্ত চীনের বেইজিং-এ বিশ্বব্যাংক আয়োজিত ‘আন্তর্জাতিক শিক্ষা উন্নয়ন ওয়ার্কশপ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে।
আগামী ১লা সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসবেন। তার অনুপস্থিতিকালীন সময়ে ভাইস-চ্যান্সেলর এর দায়িত্ব পালন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।