১৫ আগস্ট ২০১৮, ১৭:২৫
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শোক দিবস পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
কর্মসূচীর অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন এবং ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।