১৪ আগস্ট ২০১৮, ১৯:৫০

১৯ আগষ্ট থেকে চবির ঈদুল আজহার ছুটি

প্রধান ফটক  © সংগৃহীত

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ১৯ আগস্ট থেকে শুরু করে ২৮ আগষ্ট পর্যন্ত দশদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কে এম নুর আহমদ ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৯ আগস্ট রবিবার থেকে ২৮ আগস্ট মঙ্গলবার পর্যন্ত সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।