গোলাম সারওয়ারের মৃত্যুতে চবিসাসের শোক
বাংলাদেশের সাংবাদিকতা জগতের পথিকৃৎ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। পাশাপাশি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছে সংগঠনটি।
মঙ্গলবার বিকালে সাংবাদিক সমিতির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
যৌথ শোক বার্তায় সংগঠনের সভাপতি সৈয়দ বাইজিদ ইমন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতা জগতের কিংবদন্তী গোলাম সারওয়ার মৃত্যুর আগ পর্যন্ত দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সাংবাদিকদের অধিকার আদায়ের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। তিনি উপমহাদেশের সাংবাদিকতার অনুকরণীয় একজন ব্যক্তিত্ব।’
সমিতির নেতৃবৃন্দ আরো বলেন, ‘বাংলাদেশের সকল সংকটে গোলাম সারওয়ারের ভূমিকা দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সাংবাদিকতার বাহিরেও প্রগতিশীল, মুক্তিযুদ্ধের পক্ষেসহ দেশের সকল আন্দোলনে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন; যা মাইলফলক হয়ে থাকবে। এমন একজন গুণী ব্যক্তিত্বের শূণ্যতা অনুভব করবে দেশের গণমাধ্যম। এই মহান সাংবাদিকের বিয়োগ অপূরণীয়।