১৩ আগস্ট ২০১৮, ১৭:০৩

১৯ দিনের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ঈদ-উল-আযহা ও জন্মাষ্টমী উপলক্ষে টানা ১৯ দিনের ছুটি শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)।  আগামী বুধবার থেকে ছুটি শুরু হয়ে চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৯ আগস্ট রবিবার থেকে ৩০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে। ৩ তারিখ থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে।