১৩ আগস্ট ২০১৮, ১৪:৩২
স্নাতক ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।
এছাড়া সভার সিদ্ধান্ত অনুসারে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ ১১ অক্টোবর এবং প্রফেশনাল কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৫ অক্টোবর থেকে শুরু হবে ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অ্ধ্যাপক ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ।