০৯ আগস্ট ২০১৮, ১৭:২৭

গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের কার্যক্রম একমাস বন্ধ 

আগামী ১ মাসের জন্য সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়ছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ মাসের জন্য সকল সংগঠনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে কেন বন্ধ ঘোষণা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তাদের সিদ্ধান্তের পরিবর্তন করবেন।