০৮ আগস্ট ২০১৮, ১৮:০২
রাবিতে শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি র্যালি বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি সাদ্দাম হোসাইন, মিজানুর রহমান সিনহা, যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।