৬ মাসেও ফল প্রকাশ করেনি রাবির উর্দু বিভাগ
চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে ৬ মাস আগে, তবে এখনও ফলাফল প্রকাশ হয়নি রাজশাহী বিশ্বদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগে। এতে শিক্ষকদের ক্ষোভ প্রকাশ করে ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ওই বর্ষের শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে চতুর্থ বর্ষের পরীক্ষা। এতদিনেও ফল প্রকাশ না হওয়ায় বিভাগের শিক্ষক ও পরীক্ষা কমিটিকে জানালেও কাজ হয়নি তাতে।
নিয়মানুযায়ী পরীক্ষা শেষের ৩ মাসের মধ্য ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষকদের দায়িত্বহীনতায় তা বাস্তবায়ন না হওয়ায় সেশন জটের শঙ্কা তৈরী হয়েছে বলে শিক্ষার্থীরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে উর্দূ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, আমরা ক্লাস পরীক্ষা চালু রেখেছি। শিক্ষার্থীরা অংশগ্রহণ না করলে তারা ক্ষতির সম্মূখীন হবে। এছাড়া তাড়াতাড়ি ফল প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন।