০৭ আগস্ট ২০১৮, ১৯:৪৯

শাবির ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।  ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ে ১৫২ তম একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়; যা ৪ আগস্ট ২০৯তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।  শাবি ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ উভয় বৈঠকে সভাপতিত্ব করেন।

জানা যায়, এ বছর স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল হক প্রধানকে সভাপতি এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমদকে সদস্য সচিব করে মোট ২৪ সদস্য বিশিষ্ট ভর্তি কমিটি কমিটি গঠন করা হয়েছে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission-এ জানা যাবে।