প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ইবি ছাত্রলীগের মিছিল
নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এ মিছিল বের করে তাঁরা। এ সময় মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্রলীগ নেতা কর্মীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, ইকবাল হোসাইন রুদ্র, মোহাম্মাদ আলী, শাহানুর আলম শামীম, মনজুর হাসান, রিজভি আহমেদ পাপন, গোলাম মোস্তফা, তন্ময় কুমার সাহা, ফয়সাল সিদ্দিকী আরাফাত, জুবায়ের, প্রিয়ংকা বস, ফারজানা, আব্দুর রহিমসহ কয়েক শতাধিত নেতাকর্মী।