০৫ আগস্ট ২০১৮, ১৯:৪৪

শাবিপ্রবিতে প্রতিবাদী পথনাটক

শাবিপ্রবি’র বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘শিকড়’ এর প্রতিবাদী পথনাটক।  © টিডিসি ফটো

সম্প্রদত পাহাড়ে ধর্ষণ ও পরবর্তীতে হত্যায় জড়িতদের শাস্তি, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদী পথ নাটক কর্মসূচি পালিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

আজ রোববার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এর আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন "শিকড়"। 

এসময় পথনাটকের পাশাপাশি দেশব্যাপী চলমান অস্থিতিশীল পরিবেশ হতে মুক্তির জন্য দেশাত্মবোধক ও বিপ্লবের গানও পরিবেশন করা হয়।  পথনাটক পরবর্তী সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই প্রতিবাদ সভার সমাপ্ত ঘোষণা করা হয়।