নিরাপদ সড়কের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপদ সড়ক ও আন্দলোনকারী শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় মিছিলে 'উই ওয়ান্ট জাস্টিস', 'আমার রাষ্ট্র, হতে দেব না নষ্ট', 'ছোট বড় বিভেদ নাই আমরা সবাই বিচার চাই' সহ বিভিন্ন শ্লোগন সম্বলিত প্লাকার্ড বহন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও রাজধানীর জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলার বিচার দাবি করে বলেন, নিরাপদ সড়কের দাবিতে আমরা যখন শান্তি পূর্ণ আন্দোলন করছি। তখন কিছু দুস্কৃিতকারী তা সহ্য না করতে পেরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। আমারা এ ঘটনার বিচার ও নিয়মতান্ত্রিক পরিবহন ব্যবস্থা দাবি করছি।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।