০৪ আগস্ট ২০১৮, ২০:০৬
রাবিতে হল ব্লক ও পূজা কক্ষ উদ্বোধন
রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার হলের নবনির্মিত ৪ টি ব্লক ও পূঁজা কক্ষ উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য ড. এম আব্দুস সোবহান হল ব্লক ও পূজা কক্ষটি উদ্বোধন করেন।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী সাদাকাত মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আসগর।
অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, ড. চৌধুরী জাকারিয়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির আহবায়ক ড. কমল কৃষ্ণ বিশ্বাস, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।