০৪ আগস্ট ২০১৮, ১৯:৩৯

আজ জবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আজ রোববর থেকে শুরু। বেলা ১২টা থেকে ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে। আর ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী ২০১৫ বা ২০১৬ সালে এসএসসি/সমমান এবং ২০১৮ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা ভর্তির আবেদন করতে পারবেন।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই বছর তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-৮২৫টি, ইউনিট-২ (মানবিক শাখা)- ১,২৭০টি, ইউনিট-৩ (বাণিজ্য শাখা)- ৫২০টি এবং বিশেষায়িত চারটি বিভাগসহ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ- মোট ১৫০টি) সর্বমোট দুই হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিট-১-এর ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর (শনিবার), ইউনিট-২-এর ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর (শনিবার), ইউনিট-৩-এর ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর (শনিবার) সকাল (১০.০০টা হতে ১১.৩০টা) এবং বিকাল (৩.০০টা হতে ৪.৩০টা) দুটি শিফটে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট https://www.jnu.ac.bd/ তে পাওয়া যাবে।