০১ আগস্ট ২০১৮, ২৩:৪৪

বৃহস্পতিবার বন্ধ থাকবে চবি

ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

পরে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একাত্মতা জানিয়ে এ সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে একদিনের জন্য দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে। উপাচার্য মহোদয় শিক্ষা পরিবারের সঙ্গে একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস চলাচল বন্ধ থাকবে এবং শাটল ট্রেনে ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।