৩১ জুলাই ২০১৮, ১৫:০০

টিউশনির করতে গিয়ে জবি ছাত্র নিখোঁজ, মাঝি আটক

জবি শিক্ষার্থী আরিফুল ইসলাম।  © সংগৃহীত

টিউশনির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখাঁজ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম।  তার মোবাইলের সূত্রধরে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে কেরানীগঞ্জের বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ রয়েছেন জানিয়ে আরিফুলের ভাই রাশেদুল ইসলাম সাধারণ ডায়েরি করেছেন বলে কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুরের মাইনুদ্দিনের ছেলে।

আরিফুলের সহপাঠীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে আরিফুল কেরানীগঞ্জে তার বাসা থেকে সুত্রাপুরে টিউশনি করতে বের হওয়ার পর আর কারো সঙ্গে তার যোগাযোগ হয়নি। বিকালে তার নম্বরে কল দিলে একজন রিসিভ করে নিজেকে নজরুল মাঝি পরিচয় দেয়। 

আরিফুলের সহপাঠী মিরাজুল ইসলাম বলেন, নজরুল মাঝি জানিয়েছেন,  তিনি পানিতে ভাসমান অবস্থায় ব্যাগটি পেয়েছেন। এর মধ্যে কিছু কাগজ ও ১২০ টাকাসহ মানিব্যাগ ও মোবাইলটি ছিলো।

ওসি মনিরুল বলেন, মাঝিকে জিঙ্গাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, “আমরা সব জায়গায় খবর নিচ্ছি ও যোগাযোগ করছি।”