২৮ জুলাই ২০১৮, ২০:০০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ পরীক্ষার সূচি পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালের তৃতীয় বর্ষ অনার্সের (বিশেষ) ২৮ জুলাইয়ের পরীক্ষা ১৩ আগস্ট এবং ৩০ জুলাইয়ের পরীক্ষা ১৬ আগস্টে অনুষ্ঠিত হবে। বাকি পরীক্ষাগুলোর তারিখ অপরিবর্তিত থাকবে

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই পরীক্ষাগুলো প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।