প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন কুবির পাঁচ শিক্ষার্থী
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে এ স্বর্ণপদক তুলে দেন।
স্বর্ণপদক জয়ীরা হলেন- ব্যবসা অনুষদের মার্কেটিং বিভাগের তানজিনা ইয়াসমিন, প্রকৌশল অনুষদ থেকে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের নয়ন বণিক, সমাজ বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের সায়েদা সুরাইয়া সুলতানা, কলা ও মানবিক অনুষদ থেকে বাংলা বিভাগের সাবেকুন নাহার এবং বিজ্ঞান অনুষদ থেকে গণিত বিভাগের মাহিনুর আক্তার ।
প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভিত্তিক স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরুপ মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান শুরু করে। ২০১৭ সালে ১৬৩ জন শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেয়া হয়।