২৫ জুলাই ২০১৮, ১৮:৪৪

ইউজিসি’র অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান ইবি শিক্ষক সমিতির

ফাইল ছবি  © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।  বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন সমিতির নেতারা।

তাদের দাবি, এ ধরণের নীতিমালা পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের স্বায়ত্তশাসনের ধারণার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত যে নীতিমালা রয়েছে সেটিই শিক্ষকদের জন্য গ্রহণযোগ্য নীতি।

এ বিষয়ে শিক্ষক সমিতির কয়েকজন নেতার সাথে কথা বললে তারা জানান, নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত নীতিমালার প্রচলিত পদ্ধতিই শিক্ষকদের জন্য কার্যকরী। ইউজিসি কর্তৃক নীতিমালায় পদোন্নতির যে সকল শর্ত প্রস্তাব করা হয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়সমূহের প্রকিৃতি এবং শিক্ষা ও গবেষণার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ইউজিসি যে নীতিমালা প্রণয়ন করেছে তা স্বায়ত্তশাসনের পরিপন্থী। বর্তমানে আমাদের যে নীতিমাল রয়েছে তা শিক্ষকদের জন্য কার্যকারী। আমরা চাই এই নীতিমালাকে যাচাই বাচাই করে শিক্ষক বান্ধব করা হোক।

সভায় শিক্ষাকদের সেশন বেনিফিট পুনরায় চালুকরণ, সরকার কর্তৃক ঘোষিত ৫% সুদে লোন  বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্ষেত্রে চালুকরণ, শিক্ষকদের পরিবহন সুবিধা বৃদ্ধিকরণ, স্বাস্থ্যবীমার মানোন্নয়ন ও কল্যাণ তহবিলের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণসহ শিক্ষকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলি উল্যাহসহ  অন্যান্য শিক্ষকবৃন্দ।