ইবিতে ‘কারেন্ট ট্রেন্ডস ইন ফোকলোর স্টাডিজ’ শীর্ষক সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কারেন্ট ট্রেন্ডস ইন ফোকলোর স্টাডিজ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বাংলা একাডেমির পরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান প্রমুখ।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এর অধ্যাপক ড. জওহারলাল হান্দু এবং যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অব আর্টস বিভাগের অধ্যাপক ড. ডেমন জোসেফ মন্টক্লেয়ার।
ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক মিঠুন মুস্তাফিজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।