২৩ জুলাই ২০১৮, ১৫:৪৬

রাবির অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

রাবির অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্যসহ অন্যান্যরা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যন্তরীণ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  এছাড়াও শহীদ হবিবুর রহমান হলে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

সোমবার দুপুরে ফিশারিজ বিভাগের গবেষণা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ফিশারীজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে হবিবুর রহমান হল প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন ও সৌন্দর্য্য বর্ধন কার্যক্রমের ফলক উন্মোচন করেন উপাচার্য।  এসময় উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, হল প্রাধ্যক্ষ মো. আব্দুর রহমানসহ হল প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বৃক্ষরোপণ মৌসুমে হল কর্তৃপক্ষ নানা প্রজাতির প্রায় পাঁচশত চারা রোপণের পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।