২১ জুলাই ২০১৮, ২০:১৭

সোমবার রাজীব মীরের দাফন

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীরকে সোমবার তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন তার বন্ধু সালেহে রনক।

জানা যায়, তার মরদেহ শনিবার রাত রাত ৩টা ২৫ মিনিটের শ্রীলংকান একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং রবিবার সকাল ১১টায় নাগাদ ঢাকা পৌঁছবেন। 

এরপর তার প্রথম নামাজে জানাজা রবিবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।  জানাজা শেষে শ্রদ্ধা জানানো জন্য টিএসসি'র চত্বরে রাখা হবে মরহুমের মরদেহ।  পরে তার মরদেহ নিজ জেলা ভোলায় নিয়ে যাওয়া হবে।

তাছাড়া, দ্বিতীয় নামাজে জানাজা সোমবার সকাল ৯টায় নিজ জেলা ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।  তৃতীয় এবং শেষ নামাজে জানাজা মরহুমের নিজ এলাকা পরাণগন্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে ১৭ জুলাই রাতে ওই হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হন।  এরপর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

স্ট্রোক করার পরপরই চেন্নাইয়ের ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। তবে পরিবারের অনুরোধে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয় তাকে। পরে শুক্রবার দিনগত রাত ১টা ৩৭মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

জানা যায়, রাজীব মীর বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। অত্যন্ত ব্যয়বহুল এই রোগের চিকিৎসার জন্য গত কয়েক মাস ধরে ভারতে আসা-যাওয়ার মধ্যে থাকতে হয়েছে তার পরিবারকে। চলতি সপ্তাহে তার অপারেশন ও লিভার পরিবর্তনের কথা ছিলো। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজীব মীর।