১৮ জুলাই ২০১৮, ১৮:৪২

জবিতে ডিজিটাল ইকোনোমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)  ডিজিটাল ইকোনোমি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের বজলুর রহমান মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিকস স্টাডি ক্লাব এ সেমিনারের আয়োজন করে।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারেক মোহাম্মদ শামসুল আরেফিন। অন্যান্যের মধ্যে অধ্যাপক হাবিব রহমান, সোমা ভট্টাচার্য, মাহমুদ হাসান শাহ, প্রভাষক রবিউল করিম ও কোহিনুর আক্তার সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে অধ্যাপক তারেক মোহাম্মদ শামসুল আরেফিন বলেণ, বৈশ্বিক অর্থনীতি মূলত মেশিন ও পোগ্রামিং নির্ভর হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক কারিকুলাম, শিক্ষা ও টেকনোলজিতে বাংলাদেশ অনুন্নত কিংবা পিছিয়ে থাকার কারনে রেমিটেন্স গুলো বিদেশে চলে যাচ্ছে। যেখানে উন্নত দেশগুলো স্যাটেলাইট ব্যবহার করে বিভিন্ন বৈদেশিক তথ্য সংগ্রহ করে তাদের পলিসি গুলো নিচ্ছে। যেখানে আমরা শুধুমাত্র মুক্ত বাজার অর্থনীতি নিয়ে পড়ে আছি সেখানে উন্নত দেশগুলো আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি সেই বিষয়টি উপেক্ষা করে নতুন ট্রেন্ডে চলে যাচ্ছে।

অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল ইকোনমিতে প্রবেশ করবে কিন্তু এই বিষয়ে আমাদের দক্ষ জনশক্তি তৈরি না হওয়ায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি যা আমাদের অর্থনীতির জন্য ও হুমকিস্বরুপ।