জাবিতে খালেদার মুক্তির দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়ার মামলার রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যাপক মো. শরিফ উদ্দিন, আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান, দর্শন বিভাগের অধ্যাপক মো. কামরুল আহসান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম ও অধ্যাপক আব্দুল লতিফ মাসুম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বেগম জিয়াকে চিরতরে শেষ করে দেয়ার জন্য কারাগারে আটকে রেখে তিলে তিলে নিঃশেষ করে দেয়া হচ্ছে। তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছেন। তার পরিবারের সদস্যদেরকেও দেখা করতে দেয়া হচ্ছে না। এ ষড়যন্ত্রের ফলশ্রুতিতে যদি তিনি মৃত্যুবরণ করেন তবে তাদের পোয়াবারো। যেমন করে ইতোপূর্বে তারা অনেক নেতাকে হত্যা করেছেন। আমরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার রায় বাতিল করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।