১৬ জুলাই ২০১৮, ১৫:৫২

রাবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন হুমায়ুন কবীর

ফাইল ছবি

রাজশাহী বিশ্বিবদ্যালয়ের (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট নির্বাচনে জয়ী হয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. হুমায়ুন কবীর।  সোমবার বিকেলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

নির্বাচনে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. হুমায়ুন কবীর মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল) প্রার্থী ছিলেন।  তিনি পেয়েছেন ৫২৭ ভোট।

অন্যদিকে, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের (সাদা দল) এর প্রার্থী কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক পেয়েছেন ৩৭৯ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের পশ্চিম লাউঞ্জে মোট ৯০৬ শিক্ষক এ ভোটাধিকার প্রয়োগ করেন।