১৪ জুলাই ২০১৮, ১৪:৩৬

‘রোবোসাস্ট’র নতুন সভাপতি সুমাইয়া সম্পাদক সোহান

সভাপতি উম্মে সুমাইয়া জান্নাতকে এবং সাধারণ সম্পাদক মির্জা কামরুল বাশার সোহানকে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিষয়ক একমাত্র সংগঠন ‘রোবোসাস্ট’ এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।  এতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী উম্মে সুমাইয়া জান্নাতকে সভাপতি এবং একই বিভাগের মির্জা কামরুল বাশার সোহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


শনিবার সকাল ১১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন রোবোসাস্টের সদ্যবিদায়ী সভাপতি তৌফিক রহমান।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (যোগাযোগ, গবেষণা ও উন্নয়ন) মুন্তাসির মাহাদি, সহ-সভাপতি (অপারেশন্স) মাসুম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ অনিক হোসেন, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ ফাইয়ায বিন হাসান, সাংগঠনিক সম্পাদক নাফিস মুস্তাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক-১ সুহাইব হাফিয অয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক-২ ওমর ফারুক স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক-৩ মোহাম্মদ ফারহান জাওয়াদ, ল্যাব সম্পাদক আলি তারিক জামান, ল্যাব সম্পাদক-১ মোহাম্মদ নাযমুল হক নয়ন, ল্যাব সম্পাদক-২ মিনহাযুল আবেদিন, ল্যাব সম্পাদক-৩ নূর-ই-জান্নাত, গবেষণা ও উন্নয়ন সম্পাদক রিয়ায উদ্দিন আহমেদ উদয়, সহ-গবেষণা ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ সামিউল হাসান, রবি পাল, অফিস সম্পাদক-১ ঐশ্বর্য সরকার, অফিস সম্পাদক-২ ইস্তিয়াক সিহাব, আইটি এবং প্রচার সম্পাদক-১ এনামুল হক, আইটি এবং প্রচার সম্পাদক-২ তানভীর মাহতাব তন্ময়, কার্যনির্বাহী সদস্য মিশকাত মুস্তাকিম, নুসরাত জাহান মীম, ফৌজিয়া ইয়াসমিন।