১০ জুলাই ২০১৮, ১৮:২৬

বুধবাার থেকে জাবিতে ১০ দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু

ফাইল ছবি

‘আমরা নাট্য শ্রমিক, নাটক আমাদের শ্রম ও ঘামের ফসল’ এই প্রতিপাদ্যে বুধবার থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটারের ১০ দিনব্যাপী ‘নাট্য কর্মশালা ২০১৮’।  ২০ জুলাই পর্যন্ত চলবে এ কর্মশালা। 

মঙ্গলবার জাহাঙ্গীরনগর থিয়েটারের সভাপতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন আঙ্গিক অভিনয়ে ভারত সরকার কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত অভিনয় বিশেষজ্ঞ সুমন সাহা।  এছাড়াও প্রশিক্ষণ প্রদান করবেন হৃদয় পাল। 

কর্মশালায় নাটকের অভিনয়, নির্দেশনা, মঞ্চ ব্যবস্থাপনা, উচ্চারণ, অভিনয়ের কলাকৌশল, নাটকের ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।  প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।