০১ জুলাই ২০১৮, ১৮:৫০

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা। রবিবার  দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিসে আনুষ্ঠনিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে তিনি অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী ডিন নতুন ডিনকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে বরণ করে নেন এবং ডিন অফিসের চাবি হস্তান্তর করেন।

জানা যায়, ডিন হিসেবে অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা নতুন ডিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। রবিবার (১ জুলাই) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিসে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সুতাপ কুমার ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘আমি আমার সাধ্য অনুযায়ী অনুষদের উন্নয়ন করার চেষ্টা করেছি। অনুষদের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, নতুন ডিন আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এই প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে নতুন ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, ‘আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আশারাখি আপনারা সব সময় আমার সাাথে থাকবেন।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক ড. জাকির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।