০১ জুলাই ২০১৮, ১৫:২৫

কোটা আন্দোলনে হামলায় ইবি শিক্ষক সমিতির প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। রবিবার (১ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাধারণ শিক্ষার্থীদের যোক্তিক আন্দোলনে প্রধানমন্ত্রী কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন তা দ্রæত প্রজ্ঞাপণ আকারে প্রকাশ করা হোক। একই সাথে কোটা সংস্কার আন্দোলনের নেতার উপর সুষ্ঠ বিচার এবং হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলার ঘটনাকে ন্যাক্কার জনক উল্লেখ করে বলা হয়, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাস্ত করা যায় না। নিরিহ-নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলা দেশের জন্য ভালো আভাস দেয় না।